ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/world-i41232-ইউরোপীয়_ইউনিয়নের_বিরুদ্ধে_রাশিয়ার_পাল্টা_নিষেধাজ্ঞা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর মস্কো এ ব্যবস্থা নিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ৩০, ২০১৭ ২১:১৫ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পর মস্কো এ ব্যবস্থা নিল।

ইউরোপীয় ইউনিয়ন থেকে খাদ্য আমদানি বন্ধ রাখার বিষয়ে শুক্রবার প্রেসিডেন্ট পুতিন একটি ডিক্রিতে সই করেছেন। এ নিষেধাজ্ঞার কারণে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আরো ১৮ মাসের জন্য অর্থাৎ ২০১৮ সালের শেষ নাগাদ পর্যন্ত রাশিয়ায় খাদ্যপণ্য রপ্তানি করতে পারবে না।

ইউক্রেন থেকে ক্রিমিয়া প্রজাতন্ত্র বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় যোগ দেয়ার পর ইউরোপীয় ইউনিয়ন ২০১৪ সালে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। তখন রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেয়। এ দফায় দু পক্ষ তারই মেয়াদ বাড়াল। ইউরোপীয় ইউনিয়ন বলে আসছে ইউক্রেন ইস্যুতে রাশিয়া হস্তক্ষেপ করছে কিন্তু মস্কো এ অভিযোগ করে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১