কাতার সংকট কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i41314-কাতার_সংকট_কূটনৈতিক_উপায়ে_সমাধান_করতে_হবে_পুতিন
কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্রদের চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০২, ২০১৭ ০৭:০৪ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্রদের চলমান সংকট কূটনৈতিক উপায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিনের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, বিরাজমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করতে এবং মতপার্থক্য দূর করতে রাজনৈতিক ও কূটনৈতিক তৎপরতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রেসিডেন্ট পুতিন।

কাতার এবং বাহরাইন আলোচনা শুরু করেছে বলে উল্লেখ করে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং বিনিয়োগ নিয়েও রাশিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। 

পারস্য উপসাগরীয় চারটি দেশ গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে। সন্ত্রাসবাদের সঙ্গে কথিত যোগসাজশের অভিযোগ এনে এ পদক্ষেপ নেয়া হলেও ওই অভিযোগ পরিষ্কার ভাষায় প্রত্যাখ্যান করে দোহা।#

পার্সটুডে/মূসা রেজা/২