রুশ-চীন কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে ‘থাড’: শি জিনপিং
https://parstoday.ir/bn/news/world-i41388-রুশ_চীন_কৌশলগত_স্বার্থ_ক্ষতিগ্রস্ত_করেছে_থাড’_শি_জিনপিং
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'থাড' মোতায়েনের মধ্য দিয়ে চীন ও রাশিয়াসহ গোটা অঞ্চলের কৌশলগত স্বার্থ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কো সফরের আগে রুশ সংবাদ সংস্থা তাস এবং রুশ দৈনিক রোসিইসকিয়া গ্যাজেতাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৩, ২০১৭ ০৬:২১ Asia/Dhaka
  • রুশ-চীন কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে ‘থাড’: শি জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'থাড' মোতায়েনের মধ্য দিয়ে চীন ও রাশিয়াসহ গোটা অঞ্চলের কৌশলগত স্বার্থ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কো সফরের আগে রুশ সংবাদ সংস্থা তাস এবং রুশ দৈনিক রোসিইসকিয়া গ্যাজেতাকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, থাড মোতায়েনে চীন ও রাশিয়াসহ গোটা অঞ্চলে সব দেশের কৌশলগত স্বার্থ মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, আঞ্চলিক কৌশলগত ভারসাম্যও বিনষ্ট হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র মুক্ত করতে সহায়তা করবে না এ পদক্ষেপ। এ ছাড়া, এটি কেবল উত্তেজনাই উসকে দিবে কিন্তু গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় কোনো সহায়তা করবে না বলেও জানান তিনি।

‘থাড’ মোতায়েনের নেতিবাচক প্রভাবের বিষয়ে মস্কো ও বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি একই বলে উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তা সংক্রান্ত এ সমস্যা মোকাবেলায় দেশ দুটি বজায় রেখেছে ঘনিষ্ঠ সহযোগিতা ।#

পার্সটুডে/মূসা রেজা/৩