সিকিম সীমান্তে ভারতের তৎপরতাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলল চীন
https://parstoday.ir/bn/news/world-i41462-সিকিম_সীমান্তে_ভারতের_তৎপরতাকে_বিশ্বাসঘাতকতা’_বলল_চীন
চীন বলেছে, সিকিমে দুই দেশের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা ‘বিশ্বাসঘাতকতার’ পর্যায়ে পড়ে। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৪, ২০১৭ ০৪:২৬ Asia/Dhaka
  • সিকিম সীমান্তে ভারতের তৎপরতাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলল চীন

চীন বলেছে, সিকিমে দুই দেশের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা ‘বিশ্বাসঘাতকতার’ পর্যায়ে পড়ে। সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ মন্তব্য করেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং।

তিনি বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল লাল নেহেরু সিকিম নিয়ে ১৮৯০ সালের চীন-ব্রিটিশ চুক্তি মেনে নিয়েছিলেন। তৎকালীন চীনা প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের কাছে লেখা চিঠিতে এটি জানিয়েছিলেন নেহেরু। কিন্তু ভারতীয় নেতৃবৃন্দ আগে যে ভূমিকা গ্রহণ করেছিল তার প্রতি এখন ‘বিশ্বাসঘাতকতা করছে নয়াদিল্লি।

ভারতকে  ডোকালাম সমভূমি থেকে সুনির্দিষ্ট ভাবে সেনা সরিয়ে নেয়ার আহ্বান জানান তিনি। ওই অঞ্চলকে নিজ অংশ বলে দাবি করছে চীন। গেং শুয়াং বলেন, সিকিমে চীন-ভারত সীমান্ত সঠিক ভাবেই চিহ্নিত করা হয়েছে।

বেইজিং ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পর প্রায় একমাস ধরে টানা উত্তেজনা আর চলতে দেখা যায় নি।#  

পার্সটুডে/মূসা রেজা/৪