মেরু সাগরে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i41530-মেরু_সাগরে_পরমাণু_অস্ত্রবাহী_সাবমেরিন_থেকে_ক্ষেপণাস্ত্র_পরীক্ষা_করল_রাশিয়া
রাশিয়া মেরু সাগর বারেন্টসে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন থেকে পরীক্ষামূলক ভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। গ্রাইন্ত নামের এ ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে একটি নৌলক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে রুশ উত্তরাঞ্চলীয় নৌবহরের মুখপাত্র আজ (বুধবার) জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ০৫, ২০১৭ ০৮:৩৩ Asia/Dhaka
  • মেরু সাগরে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল রাশিয়া

রাশিয়া মেরু সাগর বারেন্টসে পরমাণু অস্ত্রবাহী সাবমেরিন থেকে পরীক্ষামূলক ভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। গ্রাইন্ত নামের এ ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে একটি নৌলক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে রুশ উত্তরাঞ্চলীয় নৌবহরের মুখপাত্র আজ (বুধবার) জানিয়েছেন।

তিনি জানান, রুশ উত্তরাঞ্চলীয় নৌবহরের যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে অসকার-২ শ্রেণির সাবমেরিন থেকে এটি ছোঁড়া হয়। পানির নিচ থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর তা ৪০০ কিলোমিটার বা ২১৫ নটিক্যাল মাইল দূরের জটিল একটি নৌলক্ষ্যবস্তুতে নির্ভুল ভাবে আঘাত করে।

১৯৭৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে রুশ নৌবহরের জন্য ১৩টি অসকার শ্রেণির সাবমেরিন তৈরি করা হয়েছিল। দৈর্ঘ্য এবং পানি অপসারণের দিক থেকে এ গুলোকে বিশ্বের অন্যতম বৃহৎ সাবমেরিন হিসেব গণ্য করা হয়। অবশ্য এগুলোর স্থলাভিষিক্ত হতে চলছে ইয়াসিন শ্রেণির সাবমেরিন। এ শ্রেণির বেশিরভাগ সাবমেরিন নির্মাণের কাজ চলছে।#

পার্সটুডে/মূসা রেজা/৫