আফগানিস্তান থেকে হাক্কানি নেটওয়ার্ক পাকিস্তানে অভিযান চালাচ্ছে: পররাষ্ট্র দপ্তর
https://parstoday.ir/bn/news/world-i41616-আফগানিস্তান_থেকে_হাক্কানি_নেটওয়ার্ক_পাকিস্তানে_অভিযান_চালাচ্ছে_পররাষ্ট্র_দপ্তর
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া আবারো জোর দিয়ে বলেছেন, হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তান থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। আজ (বৃহস্পতিবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০১৭ ১৫:২২ Asia/Dhaka
  • পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া
    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া আবারো জোর দিয়ে বলেছেন, হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তান থেকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে। আজ (বৃহস্পতিবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন প্রভাবশালী সিনেটর জন ম্যাককেইন গতকাল বলেছিলেন, যদি পাকিস্তান সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়া বন্ধ না করে তাহলে ইসলামাবাদের বিষয়ে মার্কিন অবস্থানে পরিবর্তন আসবে। ম্যাককেইনের এ বক্তব্যের একদিন পর পাক পররাষ্ট্র দপ্তর হাক্কানি নেটওয়ার্ক ও আফগানিস্তানকে জড়িয়ে বক্তব্য দিলেন।

নাফিস জাকারিয়া বলেন, পাকিস্তান থেকে তালেবান ও অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করা হয়েছে; এখন যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে তারা আফগানিস্তানের মাটি থেকে তা করছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬