দ. চীন সাগরের বিরোধপূর্ণ আকাশে উড়ল মার্কিন পরমাণু বোমারু বিমান
https://parstoday.ir/bn/news/world-i41656-দ._চীন_সাগরের_বিরোধপূর্ণ_আকাশে_উড়ল_মার্কিন_পরমাণু_বোমারু_বিমান
দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলের আকাশসীমা দিয়ে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন দুই কৌশলগত বোমারু বিমান উড়েছে। এ দুই বিমান ওই এলাকায় চীনের দাবীকৃত অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৭, ২০১৭ ১১:৩৪ Asia/Dhaka
  • দ. চীন সাগরের বিরোধপূর্ণ আকাশে উড়ল মার্কিন পরমাণু বোমারু বিমান

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলের আকাশসীমা দিয়ে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন দুই কৌশলগত বোমারু বিমান উড়েছে। এ দুই বিমান ওই এলাকায় চীনের দাবীকৃত অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ছে।

আমেরিকা দাবি করেছে, ওয়াশিংটন ওই এলাকাকে আন্তর্জাতিক সীমানা হিসেবে মনে করে। আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে মার্কিন বিমান চলাচলের অধিকার নিশ্চিত করতেই বি-১বি বোমারু বিমান ওড়ানো হয়েছে বলে দাবি করা হয়।

বেইজিং প্রায় গোটা চীন সাগরকে নিজের অংশ হিসেবে দাবি করছে। এদিকে ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাইও এ অঞ্চলে নিজ অধিকার আছে বলে দাবি করছে।#

পার্সটুডে/মূসা রেজা/৭