কৃষ্ণ সাগরে ১২ দিনের মহড়ায় নামছে আমেরিকাসহ ১৬ দেশ
ইউক্রেনের উপকূলে কৃষ্ণ সাগরে ১২ দিনের সামরিক মহড়ায় অংশ নেবে আমেরিকাসহ ১৬টি দেশ। ‘সি ব্রিজ ২০১৭’ নামের মহড়ায় অংশ নেয়ার জন্য এরই মধ্যে ক্ষেপণাস্ত্রবাহী কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজ, আটশ’র বেশি নৌসেনা এবং মার্কিন নৌকমান্ডো সিলের একটি টিম সেখানে পৌঁছেছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(সোমবার) আরো জানিয়েছে, দেশটির বন্দর নগরী ওডেসার কাছে কৃষ্ণ সাগরের উত্তরপশ্চিমাঞ্চলীয় অংশে এ মহড়া অনুষ্ঠিত হবে। মহড়ায় ৩১টি যুদ্ধ জাহাজ, ২৯টি বিমান এবং তিন হাজারের বেশি সেনা অংশ গ্রহণ করবে।
আমেরিকা, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, নরওয়ে, পোল্যান্ড এবং তুরস্কসহ ১৬ দেশ অংশ গ্রহণ করবে। মহড়ায় ডুবোজাহাজ এবং জাহাজ বিধ্বংসী অনুশীলন চলবে। পাশাপাশি বিমান প্রতিরক্ষা, মাইন উদ্ধার এবং পণবন্দি মুক্ত করারও অনুশীলন চলবে এ মহড়ায়।#
পার্সটুডে/মূসা রেজা/১০