প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্যকে কেন্দ্র করে ইস্তফা দিলেন ফরাসি সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i42418-প্রেসিডেন্টের_সঙ্গে_মতপার্থক্যকে_কেন্দ্র_করে_ইস্তফা_দিলেন_ফরাসি_সেনাপ্রধান
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে মতপার্থক্যকে কেন্দ্র করে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল পিয়েরে ডি ভিলিয়ার্স ইস্তফা দিয়েছেন। সরকারের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট নিয়ে এ মতপার্থক্যের সৃষ্টি হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৯, ২০১৭ ১১:৩৬ Asia/Dhaka
  • প্রেসিডেন্টের সঙ্গে মতপার্থক্যকে কেন্দ্র করে ইস্তফা দিলেন ফরাসি সেনাপ্রধান

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে মতপার্থক্যকে কেন্দ্র করে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল পিয়েরে ডি ভিলিয়ার্স ইস্তফা দিয়েছেন। সরকারের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট নিয়ে এ মতপার্থক্যের সৃষ্টি হয়েছে।

জেনারেল ভিলিয়ার্স আজ(বুধবার) এক বিবৃতিতে বলেছেন, ইস্তফাপত্র গ্রহণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ইস্তাফা দেয়ার কারণ ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেন, সেনাবাহিনীর ওপর যে অর্থনৈতিক টানাপড়েন চাপিয়ে দেয়া হয়েছে তাতে ফরাসি শক্তিশালী প্রতিরক্ষা বাহিনীর নিশ্চয়তা দেয়া সম্ভব হবে না। ফ্রান্স এবং ফরাসি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের লক্ষ্য অব্যাহত রাখা প্রয়োজনীয় বলেও জানান তিনি।

২০১৭ সালে ফরাসি সামরিক খাত থেকে ৮৫ কোটি ইউরো হ্রাস করার বিস্তারিত বিবরণ প্রকাশ করার পর গত সপ্তাহে ম্যাকরনের সঙ্গে ভিলিয়ার্সের মতপার্থক্যের সূচনা হয়। ফরাসি ঘাটতির পরিমাণ ইউরোপীয় ইউনিয়নের বেধে দেয়া মাত্রায় নিয়ে আসার পদক্ষেপ হিসেবে সামরিক ব্যয় কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

পার্সটুডে/মূসা রেজা/১৯