রাকার কাছে অগ্রাভিযান অব্যাহত রেখেছে সিরিয় বাহিনী
জুলাই ১৯, ২০১৭ ১৯:৪৫ Asia/Dhaka
সিরিয়ার সরকারি এবং মিত্র বাহিনী রাকা নগরীর কাছাকাছি এলাকায় অগ্রাভিযান অব্যাহত রেখেছে। দেশটির পূর্বে অবস্থিত দায়েশ অধিকৃত নগরীটির দিকে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে এ অগ্রাভিযান অব্যাহত রয়েছে।
সিরিয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ(বুধবার) জানিয়েছে, সরকারি বাহিনী আর-রামিলান এলাকা দায়েশ মুক্ত করেছে। রাকার দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠের এ অঞ্চলে আবাসিক কমপ্লেক্স এবং বাঁধ রয়েছে। এ ছাড়া, ১৫টি তেল কুপ এবং দুইটি পানি পাম্প করার স্থাপনারও ওপর নিয়ন্ত্রণ স্থাপন করেছে সরকারি বাহিনী।
সরকারি বাহিনীর অভিযানের মুখে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের অনেক নেতাসহ সদস্য নিহত হয়েছে। এ ছাড়া, দায়েশের ট্যাংকসহ সামরিক যানবাহনও ধ্বংস হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/১৯
ট্যাগ