ড্রোন বিক্রিতে আমেরিকাকে টেক্কা দিতে শুরু করেছে চীন
https://parstoday.ir/bn/news/world-i42512-ড্রোন_বিক্রিতে_আমেরিকাকে_টেক্কা_দিতে_শুরু_করেছে_চীন
বিশ্বে চীনের ড্রোনের বাজার বেশ রমরমা হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ওয়াশিংটন থেকে ড্রোন কিনতে ব্যর্থ অনেক দেশ চীনে ভিড় জমাতে শুরু করায় দেশটির বাজার এ ভাবে গরম হয়ে উঠেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৭ ১৪:২৯ Asia/Dhaka
  • ড্রোন বিক্রিতে আমেরিকাকে টেক্কা দিতে শুরু করেছে চীন

বিশ্বে চীনের ড্রোনের বাজার বেশ রমরমা হয়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণে ওয়াশিংটন থেকে ড্রোন কিনতে ব্যর্থ অনেক দেশ চীনে ভিড় জমাতে শুরু করায় দেশটির বাজার এ ভাবে গরম হয়ে উঠেছে।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অনেক দেশের  ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এ সব দেশের কাছে শক্তিশালী সামরিক ড্রোন বিক্রির ওপর রয়েছে মার্কিন বাধা নিষেধ। ফলে বিকল্প হিসেবে এ সব দেশ চীনের বাজারে ভিড় জমাচ্ছে।

প্রতিবেদন বলা হয়, ড্রোন বাজারের শূন্যতা পূরণ করছে চীন এবং  সৌদি আরব, ইরাক, মিশর এবং উত্তর কোরিয়ার কাছে বিক্রি করছে সামরিক ড্রোন। এ সব ড্রোন আমেরিকার ড্রোনের চেয়ে দামেও সস্তা পড়ছে। একে আমেরিকার জন্য কৌশলগত এবং বাণিজ্যিক আঘাত হিসেবে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।#

পার্সটুডে/মূসা রেজা/২০