চীনের রেস্টুরেন্টে বিস্ফোরণ; নিহত ২ , আহত ৫৫
https://parstoday.ir/bn/news/world-i42542-চীনের_রেস্টুরেন্টে_বিস্ফোরণ_নিহত_২_আহত_৫৫
চীনের পূর্বাঞ্চলীয় হ্যাংঝাও শহরের এক রেস্টুরেন্টে বিস্ফোরণে অন্তত ২ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২১, ২০১৭ ১০:০৬ Asia/Dhaka
  • বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্টের একাংশ
    বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত রেস্টুরেন্টের একাংশ

চীনের পূর্বাঞ্চলীয় হ্যাংঝাও শহরের এক রেস্টুরেন্টে বিস্ফোরণে অন্তত ২ জন নিহত এবং ৫৫ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে হতাহতের এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় আজ সকালে এ বিস্ফোরণ ঘটে। এরপরই চীনা সংবাদ মাধ্যমগুলোতে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের রক্তাক্ত ছবি প্রকাশিত হয়েছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশংকাজনক। 

বিস্ফোরণে কাছাকাছি স্থানে ধাকা একটি বাসসহ অনেক গাড়ির জানালা ভেঙে চুরমার হওয়ায় আহতের সংখ্যা বেড়েছে। বিস্ফোরণের পরপর রেস্টুরেন্টে আগুন ধরে যায় কিন্তু দমকল বাহিনী তা নিয়ন্ত্রণে এনেছে।

হ্যাংঝাও শহরে রয়েছে বিখ্যাত একটি মন্দির এবং প্রাকৃতিক হ্রদ। সেখানকার নয়নজুড়ানো এ প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর কয়েক লাখ পর্যটককে আকর্ষণ করে।

পার্সটুডে/মূসা রেজা/২১