সিরিয়ার উগ্র গোষ্ঠী আন-নুসরাকে রক্ষার চেষ্টা করছে মার্কিন জোট: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i42632-সিরিয়ার_উগ্র_গোষ্ঠী_আন_নুসরাকে_রক্ষার_চেষ্টা_করছে_মার্কিন_জোট_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যভরভ বলেছেন, ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসা মার্কিন নেতৃত্বাধীন কথিত জোট সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরার ওপর হামলা চালাতে অস্বীকৃতি জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২২, ২০১৭ ১৪:৪০ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যভরভ(বামে)
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যভরভ(বামে)

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই ল্যভরভ বলেছেন, ইরাক ও সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসা মার্কিন নেতৃত্বাধীন কথিত জোট সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরার ওপর হামলা চালাতে অস্বীকৃতি জানিয়েছে।

গতকাল (শুক্রবার) এনবিসি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ল্যভরভ বলেন, মার্কিন নেতৃত্বাধীন জোট শুরু থেকেই দায়েশের ওপর হামলা চালানোর কথা দাবি করে আসছে। তবে দায়েশেরে ওপর কখনোই তারা জোরালো হামলা চালায়নি। এমনকি উগ্র গোষ্ঠী জাবহাত আল নুসরার ওপরও তারা কোনো হামলা চালাচ্ছে না। সাবেক সন্ত্রাসী গোষ্ঠী আন নুসরা সম্প্রতি জাবহাত আল নুসরা হিসেবে আত্মপ্রকাশ করেছে। এছাড়া, আন্তার্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্কের সঙ্গেও জাবহাত গোষ্ঠীর দীর্ঘ সংশ্লিষ্টতা রয়েছে।    

এছাড়া, সাক্ষাৎকারে ল্যভরভ আশা প্রকাশ করেন যে সিরিয়ার নিরাপদ অঞ্চল তৈরির ফলে আন নুসরার বিরুদ্ধে অভিযান জোরদার করা সম্ভব হবে। গত মে মাসের শুরুতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় সিরিয়ার চারটি এলাকায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার ব্যাপারে মতৈক্যে পৌঁছায় দেশটিতে চলমান যুদ্ধবিরতির তিন মধ্যস্থতাকারী দেশ ইরান, রাশিয়া ও তুরস্ক।

সিরিয়ায় আন-নুসরা সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনের অস্বীকৃতির ফলে সন্ত্রাসীদের বিরুদ্ধে সমন্বিত লড়াই চালানোর ব্যাপারে মস্কো এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের মধ্যে যে চুক্তি হয়েছিল তা কার্যত ভেঙে পড়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২২