নির্দেশ পেলে আগামী সপ্তাহে চীনে পরমাণু বোমা ফেলব: মার্কিন অ্যাডমিরাল
-
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্কট সুইফট
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্কট সুইফট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে আগামী সপ্তাহেই চীনের বিরুদ্ধে পরমাণু হামলা চালাতে পারবেন।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবারায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প নির্দেশ দিলে আগামী সপ্তাহেই চীনে পরমাণু বোমা ফেলবেন কিনা এমন এক প্রশ্নের জবাবে এ কথা ঘোষণা দেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট দেশটির সংবিধানের রক্ষক এবং তাকে এবং সেনা কর্মকর্তাদের মান্য করার শপথ আমেরিকার সব সেনা কর্মকর্তা গ্রহণ করেন বলে জানান তিনি।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মুখপাত্র চার্লি ব্রাউন পরে বলেন, মার্কিন সামরিক বাহিনীর ওপর বেসামরিক প্রশাসনের কর্তৃত্ব নিয়ে কাল্পনিক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন অ্যাডমিরাল সুইফট।
এদিকে গত মাসে অস্ট্রেলিয়ার উপকূলে দ্বিবার্ষিক সামরিক মহড়ায় অংশ নিয়েছে অস্ট্রেলিয়া এবং আমেরিকা। মহড়ায় ৩৬ যুদ্ধজাহাজ, ২২০ বিমান এবং ৩৩০০০ সেনা অংশ নিয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮