বিস্ফোরক দিয়ে বিমান উড়িয়ে দেয়ার ষড়যন্ত্র নস্যাৎ করল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া বিস্ফোরক দিয়ে বিমান উড়িয়ে দেয়ার একটি ষড়যন্ত্র নস্যাৎ করার দাবি করেছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের তৎপরতায় উদ্বুদ্ধ হয়ে এ ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানান হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল আজ(রোববার) জানিয়েছেন, এ ঘটনায় জড়িত থাকার দায়ে চার ব্যক্তিকে আটক করা হয়েছে। সিডনি জুড়ে বিশাল আকারের ষড়যন্ত্র করার হয়েছিল বলে দাবি করেছেন তিনি। গতরাতে সন্ত্রাসবিরোধী যৌথ অভিযান চালানো হয়েছিল এবং তাকে কার্যকর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আরো কাজ করতে হবে।
এ ছাড়া, দেশটির সন্ত্রাস বিরোধী সতর্কতা সম্ভাব্য পর্যায়ে থাকবে বলেও জানান তিনি। দায়েশ এবং অনুরূপ গোষ্ঠীগুলোর হামলার আশংকায় ২০১৪ সালে সন্ত্রাস বিরোধী সতর্কতাকে বাড়িয়েছিল অস্ট্রেলিয়া।
এদিকে, অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ কমিশনার অ্যান্ড্রু কোলভিন বলেছেন, ব্যর্থ হামলা সম্পর্কে তথ্য অস্ট্রেলিয়ার সঙ্গে অংশিদার সংস্থাগুলো থেকে পাওয়া গিয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/৩০