চীন অনেক ধৈর্য ধরেছে: নয়াদিল্লিকে বেইজিং
https://parstoday.ir/bn/news/world-i43328-চীন_অনেক_ধৈর্য_ধরেছে_নয়াদিল্লিকে_বেইজিং
বিতর্কিত সীমান্তে অবৈধভাবে চীনের সেনা প্রবেশের বিষয়ে অজুহাত তৈরির জন্য ভারতকে অভিযুক্ত করেছে চীন। দেশটি বলেছে, ভারতের এ মিথ্যা অজুহাতের পরও বেইজিং অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০২, ২০১৭ ১৩:০৫ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি (বামে) ও শি জিনপিং
    নরেন্দ্র মোদি (বামে) ও শি জিনপিং

বিতর্কিত সীমান্তে অবৈধভাবে চীনের সেনা প্রবেশের বিষয়ে অজুহাত তৈরির জন্য ভারতকে অভিযুক্ত করেছে চীন। দেশটি বলেছে, ভারতের এ মিথ্যা অজুহাতের পরও বেইজিং অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ভারতের সেনারা এখনো চীনের ভূখণ্ডে রয়েছে। চীন ধৈর্য ধরলেও এসব সেনাকে দ্রুত সরিয়ে নেয়ার দাবি করে আসছে। কিন্তু ভারত তার ভুল সংশোধন করার জন্য সত্যিকার অর্থে কোনো কার্যকর পদক্ষেপ নেয় নি বরং সেনা মোতায়েন রাখার পক্ষে নানা ধরনের মিথ্যা অজুহাত তৈরি করছে।”

চীনা বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতের এসব তৎপরতার মাধ্যমে শুধুমাত্র চীনের সীমানা লঙ্ঘনই হচ্ছে না বরং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক স্বাভাবিক আইন-শঙ্খলাও লঙ্ঘিত হচ্ছে।

গত জুন মাসে  ভারত, চীন ও ভুটান সীমান্তের দোকালাম মালভূমিতে চীনের সেনারা একটি রাস্তা তৈরি করতে গেলে বাধা দেয় ভারত। ওই ঘটনার পর থেকে সেখানে দু দেশের মধ্যে অচলাবস্থা দেখা দিয়েছে। দু পক্ষই পরস্পরকে যুদ্ধের হুমকি দিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২