ভারতকে মারাত্মক পরিণতির হুমকি দিল চীন
-
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
সীমান্ত থেকে সেনা প্রত্যাহার না করলে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বলে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, সীমান্তে ভারতীয় সেনা সমাবেশ অবশ্যই শান্তির জন্য নয়। যদি তারা শান্তি চায় তাহলে শিগগিরি এসব সেনা সরিয়ে নিত হবে।
চীনের ডেপুটি চিফ অব মিশন লিউ জিনসং বলেছেন, “তৃতীয় পক্ষ ভুটানের নিরাপত্তার অজুহাত তুলে ভারতীয় সেনাদের সীমানা রেখা পার হওয়া বেআইনি।”
এর আগে, গত মাসে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারতকে কোনো রকম মোহাচ্ছন্ন না হওয়ার জন্য হুঁশিয়ার করে দিয়েছে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান ২৪ জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে ভারতকে উদ্দেশ করে বলেন, নিজেদের ভাগ্য পরীক্ষা করবেন না এবং কোনো অলীক স্বপ্নের পেছনে ছুটবেন না। চীনা গণমাধ্যমও সতর্ক করে বলেছে, বাড়াবড়ি করলে ভারতকে ১৯৬২ সালের চেয়ে খারাপ পরাজয়ের মুখ দেখতে হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৪