সাগরে নিখোঁজ মার্কিন নৌ সেনার তল্লাসি অভিযানে সহায়তা দিচ্ছে চীন
আগস্ট ০৪, ২০১৭ ০৫:৩৯ Asia/Dhaka
নিখোঁজ মার্কিন নৌ সেনার সন্ধানে তল্লাসি অভিযানে আমেরিকার নৌবাহিনীকে সহায়তা করছে চীনা যুদ্ধজাহাজ। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা বলেছে। দক্ষিণ চীন সাগরে এক অভিযানের সময় মার্কিন নৌ সেনা নিখোঁজ হয়ে যায়। জাহাজ থেকে ওই সেনা হয়ত সাগরে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
মানবিক দৃষ্টিকোণ থেকে মার্কিন সেনাকে খুঁজে বের করার অভিযানে সহায়তা করছে চীনের গণমুক্তি ফৌজের গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ফ্রিগেট লিউঝাও। প্রশান্ত মহাসাগরীয় মার্কিন নৌবহর জানিয়েছে, ইউএসএস স্টিথেম থেকে মঙ্গলবার একজন সেনা পানিতে পড়ে যাওয়ার কথা জানানো হয়েছিল। স্থানীয় সময় সকাল ৯টায় এ কথা জানানো হয়।
ডেস্ট্রয়ার নিয়ে কয়েক দফা তল্লাসি চালিয়েও নিখোঁজ নৌ সেনাকে পাওয়া যায় নি।#
পার্সটুডে/মূসা রেজা/৪
ট্যাগ