নৌ মহড়ার জন্য পীত সাগরের অংশ বিশেষ বন্ধ করে দিয়েছে চীন
https://parstoday.ir/bn/news/world-i43528-নৌ_মহড়ার_জন্য_পীত_সাগরের_অংশ_বিশেষ_বন্ধ_করে_দিয়েছে_চীন
বিশাল আকারের নৌ মহড়া চালানোর জন্য পীত সাগরের একটি অংশ বন্ধ করে দিয়েছে চীন। স্থানীয় সময় আজ  সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের নৌযানের চলাচল বন্ধ রাখা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ১০:৩৭ Asia/Dhaka
  • চীনা নৌ মহড়া (ফাইল ফটো)
    চীনা নৌ মহড়া (ফাইল ফটো)

বিশাল আকারের নৌ মহড়া চালানোর জন্য পীত সাগরের একটি অংশ বন্ধ করে দিয়েছে চীন। স্থানীয় সময় আজ  সকাল ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের নৌযানের চলাচল বন্ধ রাখা হয়েছে।

চীনের পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশ থেকে জিয়াংশু প্রদেশের লিয়ানইয়ুনগাং পর্যন্ত ৫৭ হাজার বর্গ কিলোমিটার এলাকা মহড়ার আওতায় থাকবে। এলাকাটি কোরীয় উপকূলের কাছে অবস্থিত। গত দু সপ্তাহের মধ্যে ওই এলাকায় চীন দ্বিতীয়বারের মতো সামরিক মহড়া চালাচ্ছে।

নিয়ন্ত্রিত ওই এলাকায় বিশাল সামরিক মহড়া সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেনি চীনের নৌবাহিনী। এর আগে, গত ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত চীন সেখানে সর্বশেষ নৌ মহড়া চালিয়েছে।

কোরীয় উপদ্বীপ এবং দক্ষিণ চীন সাগর নিয়ে যখন চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ছে তখন বেইজিং কোরীয় উপকূলের কাছে সাগরের অংশ বিশেষ বন্ধ করে দিয়ে নৌ মহড়া চালাচ্ছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকাকে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই চীন এ মহড়া শুরু করেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫