উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হওয়ার ভয়ে ভোজসভায় গেলেন না টিলারসন
https://parstoday.ir/bn/news/world-i43650-উ._কোরিয়ার_পররাষ্ট্রমন্ত্রীর_মুখোমুখি_হওয়ার_ভয়ে_ভোজসভায়_গেলেন_না_টিলারসন
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং-হো পরস্পরকে এড়িয়ে চলার যথাসাধ্য চেষ্টা করেছেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০৭, ২০১৭ ০৮:৪১ Asia/Dhaka
  • উ. কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হওয়ার ভয়ে ভোজসভায় গেলেন না টিলারসন

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং-হো পরস্পরকে এড়িয়ে চলার যথাসাধ্য চেষ্টা করেছেন।

রোববার অনুষ্ঠিত এ সম্মেলনে পরস্পরের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকার জন্য উভয়ই চেষ্টার কোনো ত্রুটি করেন নি। এ কাজে এক ধাপ এগিয়ে ছিলেন টিলারসন। এমনকি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকায় একটি ভোজসভায় যোগ দেয়া থেকে বিরত ছিলেন তিনি।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে সর্ব সম্মত ভাবে ভোট দেয়ার একদিন পরই অনুষ্ঠিত হয় এ সম্মেলন। এ প্রস্তাবের খসড়া করেছিল আমেরিকা।#

পার্সটুডে/মূসা রেজা/৭