হামলা করলে আমেরিকাকে মারাত্মক শিক্ষা দেব: উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i43676-হামলা_করলে_আমেরিকাকে_মারাত্মক_শিক্ষা_দেব_উ._কোরিয়া
উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা যদি হামলা চালানোর মতো দুঃসাহস দেখায় তাহলে পরমাণু অস্ত্র দিয়ে দেশটিকে মারাত্মক শিক্ষা দেয়া হবে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০৭, ২০১৭ ১৬:২০ Asia/Dhaka
  • উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র
    উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র

উত্তর কোরিয়া বলেছে, আমেরিকা যদি হামলা চালানোর মতো দুঃসাহস দেখায় তাহলে পরমাণু অস্ত্র দিয়ে দেশটিকে মারাত্মক শিক্ষা দেয়া হবে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো এক বিবৃতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞাকে বানোয়াট বলে মন্তব্য করেছেন এবং এর জবাবে শক্তিশালী পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, জুলাই মাসে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়েছে যে, পুরো আমেরিকা এখন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আওতায়। তিনি তার দেশের ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বৈধ আত্মরক্ষার উপায় বলে উল্লেখ করেন।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ এ বিবৃতি প্রকাশ করেছে। নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞাকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে এ বিবৃতিতে।

উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শত্রুদের উদ্ভাবিত নিষেধাজ্ঞা কখনো তার দেশকে পরমাণু কর্মসূচি ছাড়তে বাধ্য করতে পারবে না বরং তা জোরদার করবে।#       

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭