ওয়াশিংটনের প্রতি বেইজিং-এর হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i43892-ওয়াশিংটনের_প্রতি_বেইজিং_এর_হুঁশিয়ারি
ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বেইজিং বলেছে, মার্কিন বাহিনী যেন চীনের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রতি সম্মান দেখায়। একটি মার্কিন ডেস্ট্রয়ায় দক্ষিণ চীন সাগরে চীনের পানিসীমায় অনুপ্রবেশ করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল বেইজিং।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ০৩:৪৭ Asia/Dhaka
  • চীনা দ্বীপের কাছ ঘেঁষে চলে যায় ইউএসএস ম্যাককেইন
    চীনা দ্বীপের কাছ ঘেঁষে চলে যায় ইউএসএস ম্যাককেইন

ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বেইজিং বলেছে, মার্কিন বাহিনী যেন চীনের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের প্রতি সম্মান দেখায়। একটি মার্কিন ডেস্ট্রয়ায় দক্ষিণ চীন সাগরে চীনের পানিসীমায় অনুপ্রবেশ করার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করল বেইজিং।

বৃহস্পতিবার একটি মার্কিন ডেস্ট্রয়ার দক্ষিণ চীন সাগরে অবস্থিত একটি চীনা দ্বীপের পাশ ঘেঁষে চলে যায়। এরপর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করে দিয়ে জানায়, দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এর ফলে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তাদের নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস জন এস ম্যাককেইন বৃহস্পতিবার চীনের একটি দ্বীপ থেকে ১২ মাইল দূরে দিয়ে দক্ষিণ চীন সাগরের পানিসীমা অতিক্রম করেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১