উত্তর কোরিয়ায় হামলার জন্য মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i43938-উত্তর_কোরিয়ায়_হামলার_জন্য_মার্কিন_বাহিনী_পুরোপুরি_প্রস্তুত_ট্রাম্প
উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়ার এ দেশটির বিরুদ্ধে আবারো যুদ্ধের হুমকি দিলেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১১, ২০১৭ ১৫:২৬ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়ার এ দেশটির বিরুদ্ধে আবারো যুদ্ধের হুমকি দিলেন তিনি।

আজ (শুক্রবার) টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া যদি বিজ্ঞোচিত আচরণ না করে তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়াটাই হবে একমাত্র সমাধান এবং এ জন্য আমেরিকা পূর্ণ মাত্রায় প্রস্তুত রয়েছে। এবার আশা করা যাচ্ছে যে, কিম জং উন ভিন্ন পথ খুঁজবেন।  

গতকাল আমেরিকার নিউ জার্সির বেডমিনিস্টারে ব্যক্তিগত গল্ফ ক্লাবে এক দীর্ঘ সংবাদ সম্মেলন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মার্কিন জনগণের জন্য এখন কেউ উঠে দাঁড়াবে এটা সময়ের দাবি। ট্রাম্প বলেন, এর আগে উত্তর কোরিয়াকে ‘ক্ষোভের আগুন’ দিয়ে জ্বালিয়ে দেয়ার যে হুমকি তিনি দিয়েছেন তা হয়ত দেশটির জন্য যথেষ্ট নয়।

উত্তর কোরিয়া মার্কিন প্রেসিডেন্টের হুমকিকে 'বোকামিপূর্ণ' আখ্যায়িত করার পর তার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, "মনে হয় আমার আগের হুমকিতে ভয় পায় নি পিয়ংইয়ং।" ট্রাম্প সাংবাদিকদের আরো বলেন, ক্ষোভের আগুনের চেয়ে আরো ভয়ানক কি হতে পারে তারা তা শিগগিরি দেখতে পাবেন।#

পার্সটুডে/বাবুল আখতার/১১