যুদ্ধ বন্ধে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করুন: আফগানিস্তানের আহ্বান
-
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলাত ওয়াজিরি
আফগানিস্তান বলেছে, দেশটির চলমান সন্ত্রাস বিরোধী যুদ্ধ বন্ধের অন্যতম উপায় হচ্ছে পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলাত ওয়াজিরি এ আহ্বান জানিয়ে বলেছেন, যদি বিশ্বসমাজ, আমেরিকা ও ন্যাটো জোট আফগান যুদ্ধের অবসান চায় তাহলে তাদেরকে বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে যার একটি পন্থা হচ্ছে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করা।
ওয়াজিরি বলেন, পাকিস্তান আফগান সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে সংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। সেইসঙ্গে এসব সন্ত্রাসীকে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করে জঙ্গি হামলা চালানোর জন্য আফগানিস্তানে ফেরত পাঠাচ্ছে।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় আফগানিস্তানের মির্জাওয়ালাং গ্রামের অন্তত ৬০ বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার কয়েকদিন পর এসব কথা বললেন আফগান প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র।
তবে নিরপেক্ষ পর্যবেক্ষকরা মনে করছেন, শুধু পাকিস্তান নয় বরং পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা আফগান যুদ্ধ দীর্ঘায়িত করার লক্ষ্যে দেশটিতে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩