আমেরিকায় এক দশকে মদ্যাসক্তি বেড়েছে ৫০ ভাগ
https://parstoday.ir/bn/news/world-i44048-আমেরিকায়_এক_দশকে_মদ্যাসক্তি_বেড়েছে_৫০_ভাগ
আমেরিকার পূর্ণবয়সী নাগরিকদের মধ্যে মদ্যাসক্তি গত এক দশকে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। চিকিৎসকের দৃষ্টিতে দেশটির ১২ শতাংশ অর্থাৎ প্রতি ৮ জনে একজন মদ্যাসক্তিতে ভুগেছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৩, ২০১৭ ০৬:৩৬ Asia/Dhaka
  • আমেরিকায় এক দশকে মদ্যাসক্তি বেড়েছে ৫০ ভাগ

আমেরিকার পূর্ণবয়সী নাগরিকদের মধ্যে মদ্যাসক্তি গত এক দশকে প্রায় ৫০ শতাংশ বেড়েছে। চিকিৎসকের দৃষ্টিতে দেশটির ১২ শতাংশ অর্থাৎ প্রতি ৮ জনে একজন মদ্যাসক্তিতে ভুগেছেন।

একটি সমীক্ষায় এ সব তথ্য ওঠে এসেছে এবং এ সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আমেরিকার চিকিৎসা বিষয়ক খ্যাতনামা সাময়িকী জেএএমএ সাইকিয়াট্রিতে।

এতে আরো বলা হয়েছে মায়ের মদ্যাসক্তির কারণে গর্ভস্থ সন্তান এফএএফডি নামের মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হওয়াসহ মদ্যাসক্তদের মধ্যে উচ্চরক্ত চাপ, হৃদরোগ, স্ট্রোক, টাইপ-২ ডায়াবেটিস এবং মারাত্মক ভাবে আহত হওয়ার প্রকোপ ব্যাপক ভাবে দেখা যায়।

আমেরিকার মানুষের মধ্যে মদ খাওয়া বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে এ সমীক্ষায় কিছু বলা হয়নি। 

এদিকে, মদ্যাসক্তি জনিত রোগে দেশটিতে প্রতিবছর ৮৮ হাজার মানুষ মারা যায়।  পৃথক ভাবে এ হিসাব দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিএসডি।

পার্সটুডে/মূসা রেজা/১৩