চীনা বিমান বন্দরে ভারতীয় যাত্রীকে অপমান করার অভিযোগ নাকচ
https://parstoday.ir/bn/news/world-i44086-চীনা_বিমান_বন্দরে_ভারতীয়_যাত্রীকে_অপমান_করার_অভিযোগ_নাকচ
চীনের সাংহাইয়ের আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতীয় এক নাগরিককে অপমান করার অভিযোগ অস্বীকার করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াতে এ সংক্রান্ত খবর প্রকাশ হওয়ার পর তা নাকচ করল চীনা বিমান সংস্থা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৩, ২০১৭ ১৫:৪৫ Asia/Dhaka
  • চীনা বিমান বন্দরে ভারতীয় যাত্রীকে অপমান করার অভিযোগ নাকচ

চীনের সাংহাইয়ের আন্তর্জাতিক বিমান বন্দরে ভারতীয় এক নাগরিককে অপমান করার অভিযোগ অস্বীকার করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়াতে এ সংক্রান্ত খবর প্রকাশ হওয়ার পর তা নাকচ করল চীনা বিমান সংস্থা।

এক বিবৃতিতে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স বলেছে, সাংহাই পুদাং আন্তর্জাতিক বিমান বন্দরের সিসিটিভি ফুটেজ এবং সংশ্লিষ্ট অন্যান্য জিনিষ পরীক্ষা করে দেখা গেছে যে খবরটি সত্য নয়। বরং ভারতীয় যাত্রীকে অতিরিক্ত সেবা-যত্নই করেছেন চীনা বিমান কর্মীরা।

টাইমস ইন্ডিয়ার খবরে দাবি নর্থ আমেরিকান পাঞ্জাবি অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক সত্যম সিং চাহাল চায়নার প্রতি অন্যায্য আচরণের দাবি করা হয়েছিল।

খবরে দাবি করা হয়, সান ফ্রান্সিসকো থেকে নয়াদিল্লি যাওয়ার পথে ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইট এমইউ৫৬৪ করে সাংহাই আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর  পর অন্যায্য ব্যবহারের শিকার হয়েছিলেন তিনি। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের কাছে লেখা চিঠিতে এটি তুলে ধরেছিলেন চাহাল।#

পার্সটুডে/মূসা রেজা/১৩