ভুল করে অ্যালার্ম: উ. কোরিয়ার হামলার ভয়ে অস্থির গুয়ামবাসী
https://parstoday.ir/bn/news/world-i44240-ভুল_করে_অ্যালার্ম_উ._কোরিয়ার_হামলার_ভয়ে_অস্থির_গুয়ামবাসী
প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামে ভুল করে গতকাল (মঙ্গলবার) হামলার বিপদ সংকেত ঘোষণা করার পর সেখানকার অধিবাসীদের মধ্যে মারাত্মক ভয়-ভীতি ছড়িয়ে পড়ে। লোকজন উত্তর কোরিয়ার হামলার ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটাছুটি শুরু করে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ১৬, ২০১৭ ০৭:২৮ Asia/Dhaka
  • গুয়ামে মার্কিন বিমানঘাঁটির প্রবেশ পথ
    গুয়ামে মার্কিন বিমানঘাঁটির প্রবেশ পথ

প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুয়ামে ভুল করে গতকাল (মঙ্গলবার) হামলার বিপদ সংকেত ঘোষণা করার পর সেখানকার অধিবাসীদের মধ্যে মারাত্মক ভয়-ভীতি ছড়িয়ে পড়ে। লোকজন উত্তর কোরিয়ার হামলার ভয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটাছুটি শুরু করে।

গুয়ামের দুটি রেডিও স্টেশন থেকে বেসামরিক নাগরিকদের জন্য এই হামলার সতর্ক সংকেত ঘোষণা করা হয়। গুয়াম কর্তৃপক্ষ বলেছে, এটা ছিল নিতান্তই মানবীয় ভুল। গুয়ামের হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে বলেছে, সরকারের অনুমোদন ছাড়া ওই সতর্ক সংকেতের সঙ্গে জরুরি অবস্থা, হুমকি অথবা যুদ্ধ-সতর্কতার কোনো সম্পর্ক নেই। এ ধরনের ভুল যাতে আর না হয় সেজন্য হোমল্যান্ড সিকিউরিটি রেডিও স্টেশন দুটির সঙ্গে কাজ করছে।

সতর্ক সংকেত ঘোষণার পর ভয়ার্ত লোকজনকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটির উপদেষ্টা জর্জ চারফরোস। তিনি বলেন, এখনো গুয়ামের অধিবাসীরা ঝুঁকির মুখে রয়েছে।

এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়া বলেছে, তারা গুয়ামের কাছে চারটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পরিকল্পনা নিয়েছে। গুয়াম দ্বীপে এক লাখ ৬২ হাজার মানুষের বসবাস রয়েছে। এছাড়া, সেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে যাতে সব মিলিয়ে ৬,০০০ সেনা রয়েছে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬