সংঘাত এড়াতে সরাসরি সামরিক যোগাযোগ বাড়ানোর চুক্তি করল চীন-আমেরিকা
আগস্ট ১৬, ২০১৭ ০৮:৪৩ Asia/Dhaka
-
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল জোসেফ ডানফোর্ড (সামনে বামে) এবং চীনা গণমুক্তি ফৌজের জেনারেল ফ্যাং ফেনঘুরি
চীন এবং আমেরিকা সরাসরি সামরিক যোগাযোগ বাড়ানো সংক্রান্ত চুক্তি করেছে। হিসাবের ভুলে বা ঘটনাক্রমে সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার আশংকা এড়ানোর জন্য এ চুক্তি করল দেশ দুটি।
চীনের রাজধানী বেইজিংয়ে যৌথ কৌশলগত সংলাপ প্রক্রিয়া চুক্তি বা জেএসডিএমএ সই করা হয়। মঙ্গলবার এ চুক্তি করেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান মেরিন কোরের জেনারেল জোসেফ ডানফোর্ড এবং চীনা গণমুক্তি ফৌজের জেনারেল ফ্যাং ফেনঘুরি।
এ চুক্তির আওতায় দুই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগের ব্যবস্থা থাকবে। সংকট কমিয়ে আনার উদ্দেশ্যে প্রয়োজনে এ যোগাযোগ করা হবে। শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের মধ্যে এভাবে সরাসরি যোগাযোগের মাধ্যমে হিসাবের ভুল হওয়ার ঘটনা কমবে বলে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/১৬
ট্যাগ