সরাসরি সংলাপের মাধ্যমে সমস্যা নিরসন করুন: চীন-ভারতকে আমেরিকা
আগস্ট ১৬, ২০১৭ ১১:৪৬ Asia/Dhaka
চীন ও ভারতকে সরাসরি সংলাপের মাধ্যমে সমস্যা নিরসনের আহ্বান জানিয়েছে আমেরিকা। ডোকালাম নিয়ে দুই দেশের মধ্যে অব্যাহত উত্তেজনার মধ্যে লাদাখ সীমান্তে সংঘর্ষে দু’পক্ষের সেনা আহত হওয়ার ঘটনার একদিন পরই এ আহ্বান জানান হলো।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নাউরাট বলেন, উভয় পক্ষকে সরাসরি আলোচনায় বসতে উৎসাহিত করছি। চীন এবং ভারতের মধ্যে আরেক দফা সংঘর্ষের বিষয়ে মার্কিন ভূমিকা কি হবে জানতে চাওয়া হলে এ কথার জবাব দেন তিনি।
গত জুন থেকে ডোকালামে চীনা সেনাবাহিনীর রাস্তা নির্মাণের চেষ্টা করার ঘটনা নিয়ে এ উত্তেজনার সূচনা হয়। এ অঞ্চলকে ভুটান ডোকালাম, ভারত দোকা লাম এবং চীন ডংলাং হিসেবে অভিহিত করে থাকে।#
পার্সটুডে/মূসা রেজা/১৬
ট্যাগ