‘মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে শুরু করেছে রাশিয়া’
https://parstoday.ir/bn/news/world-i44304-মার্কিন_ডলারের_ওপর_নির্ভরতা_কমাতে_শুরু_করেছে_রাশিয়া’
রাশিয়া মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে শুরু করেছে এবং দেশের ভেতরে মার্কিন মুদ্রা বিনিময়ের পরিমাণ হ্রাস করছে। রুশ উন্নয়নমন্ত্রী ম্যাক্সিম ওরেশেখিন এ কথা জানিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ০৮:২০ Asia/Dhaka
  • ‘মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে শুরু করেছে রাশিয়া’

রাশিয়া মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে শুরু করেছে এবং দেশের ভেতরে মার্কিন মুদ্রা বিনিময়ের পরিমাণ হ্রাস করছে। রুশ উন্নয়নমন্ত্রী ম্যাক্সিম ওরেশেখিন এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, রুশ অর্থনীতিতে মার্কিন ডলার ব্যবহার কমিয়ে আনার ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। রুশ কেন্দ্রীয় ব্যাংক বিদেশি মুদ্রায় ঋণ দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা গেছে ২০১৪ সালের পর ডলারে রুশ বিদেশি ঋণ সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। বিদেশি নিষেধাজ্ঞা এবং রুশ কেন্দ্রীয় ব্যাংকের নীতির কারণে বৈদেশিক মুদ্রার বদলে রাশিয়ার মুদ্রা রুবলে ঋণ নেয়া অনেক আকর্ষণীয় হয়ে উঠেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৭