কাশ্মিরি যোদ্ধাদের সন্ত্রাসী সংগঠন বলল আমেরিকা: পাকিস্তানের নিন্দা
https://parstoday.ir/bn/news/world-i44360-কাশ্মিরি_যোদ্ধাদের_সন্ত্রাসী_সংগঠন_বলল_আমেরিকা_পাকিস্তানের_নিন্দা
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদিনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। মার্কিন এ পদক্ষেপের নিন্দা করেছে পাকিস্তান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৭, ২০১৭ ২০:০১ Asia/Dhaka
  • সিঁড়ি বেয়ে নামছেন হিজবুল মুজাহিদিনের নেতা সাইয়্যেদ সালাহউদ্দিন
    সিঁড়ি বেয়ে নামছেন হিজবুল মুজাহিদিনের নেতা সাইয়্যেদ সালাহউদ্দিন

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদিনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে আমেরিকা। মার্কিন এ পদক্ষেপের নিন্দা করেছে পাকিস্তান।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, হিজবুল মুজাহিদিনের সঙ্গে আমেরিকার নাগরিক কিংবা আমেরিকায় বসবাসরত ব্যক্তিদের সব ধরনের সম্পর্ক ও লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, মার্কিন ভূখণ্ডে সংগঠনটির কোনো সম্পদ পাওয়া গেলে তা জব্দ করা হবে।

এ সম্পর্কে আজ (ভৃহস্পতিবার) সাপ্তাহিক ব্রিফিংয়ে পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, কাশ্মির ইস্যু হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সমস্যা এবং এ বিষয়ে জাতিসংঘে পাস হওয়া একটি প্রস্তাব রয়েছে যা ৭০ বছরেও বাস্তবায়ন হয় নি। তারপরও মার্কিন সরকার এ সিদ্ধান্ত নেয়ায় ইসলামাবাদ হতাশ। তিনি বলেন, মার্কিন এ পদক্ষেপ সম্পূর্ণভাবে অন্যায়।

বুধবার মার্কিন সরকার হিজবুল মুজাহিদিনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার পর আযাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে শত শত মানুষ জড়ো হয়ে মার্কিন বিরোধী স্লোগান দেয়। ওয়াশিংটন আগেই হিজবুল মুজাহিদিনের নেতা সাইয়্যেদ সালাহউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা দিয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৭