সব মার্কিনিকে মেরে ফেলবেন ট্রাম্প: হুঁশিয়ারি উচ্চারণ করলেন চিত্রনির্মাতা মুর
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু যুদ্ধ বাঁধিয়ে সব মার্কিনিকে মেরে ফেলবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ডকুমেন্টারি বা দলিলচিত্র নির্মাতা এবং রাজনৈতিক বিশ্লেষক মাইকেল মুর।
বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি মার্কিন রাজনীতির বর্তমান হালচাল এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যেকার বিরাজমান উত্তেজনা নিরসনে তৎপর হওয়ার আহ্বানও জানান তিনি।
ট্রাম্পের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে বলেও পরোক্ষ আভাস দেন তিনি। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ লোকটি আমেরিকা সবাইকে মেরে ফেলবে। আমেরিকায় কেউ কোনো দায়িত্ব পালন করছেন না কিন্তু ট্রাম্পের হাতে পরমাণু হামলা চালবার কাজে ব্যবহৃত গোপন সংকেত রয়েছে। পেন্টাগনের কেউ মার্কিন নাগরিকদের রক্ষার দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরোধিতা করছেন স্পষ্টবক্তা মুর। অথচ ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন বলে ২০১৬ সালে সফল ভবিষ্যৎ বাণীও করেছিলেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/১৮