ভারতে হামলার লক্ষ্যে সামরিক মহড়া চালাল চীনা বাহিনী!
https://parstoday.ir/bn/news/world-i44546-ভারতে_হামলার_লক্ষ্যে_সামরিক_মহড়া_চালাল_চীনা_বাহিনী!
চীনের গণমুক্তি ফৌজ পিএলএর পশ্চিমাঞ্চলীয় কমান্ড সামরিক মহড়া চালিয়েছে। তিব্বতসহ পাঁচটি প্রদেশ রয়েছে এ বাহিনীর আওতায়। তিব্বত সীমান্তবর্তী ডোকালাম নিয়ে ভারতের সঙ্গে গত দু’মাসের বেশি সময় ধরে উত্তেজনা চলছে তখন চালানো হলো এ মহড়া । চীনা এক দৈনিক দাবি করেছে ভারতে হামলার লক্ষ্যে মহড়া চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২১, ২০১৭ ০৮:৫৫ Asia/Dhaka
  • ভারতে হামলার লক্ষ্যে সামরিক মহড়া চালাল চীনা বাহিনী!

চীনের গণমুক্তি ফৌজ পিএলএর পশ্চিমাঞ্চলীয় কমান্ড সামরিক মহড়া চালিয়েছে। তিব্বতসহ পাঁচটি প্রদেশ রয়েছে এ বাহিনীর আওতায়। তিব্বত সীমান্তবর্তী ডোকালাম নিয়ে ভারতের সঙ্গে গত দু’মাসের বেশি সময় ধরে উত্তেজনা চলছে তখন চালানো হলো এ মহড়া । চীনা এক দৈনিক দাবি করেছে ভারতে হামলার লক্ষ্যে মহড়া চালানো হয়েছে।

কোনো আগাম ঘোষণা না দিয়ে মহড়া চালানো হয়েছে এবং মহড়া পিএলএর বিমান ও সাঁজোয়া ইউনিটসহ ১০টি ইউনিট অংশ নিয়েছে। প্রকাশ করা হয়েছে এ মহড়ার একটি পাঁচ মিনিটের ভিডিও ফুটেজ।

এতে দেখা যাচ্ছে, টিলার ওপর লক্ষ্যবস্তুকে তাক করে গুলি ছুঁড়ছে ট্যাংক। এরপরই স্থল লক্ষ্যবস্তুতে তাক করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হেলিকপ্টার।

মহড়া কোথায় হয়েছে তা উল্লেখ না করে এতে বলা হয়েছে, এর মাধ্যমে মালভূমিতে যুদ্ধের প্রস্তুতি নেয়া হলো।

এদিকে চীনের লিয়ানহি জাওবাও সংবাদপত্রে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, ‘ভারতে দ্রুত গতিতে হামলার জন্য এ মহড়া চালানো হয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/২১