চীনের উত্তরে গুরুত্বপূর্ণ দুই যুদ্ধমহড়ায় নেমেছে গণমুক্তি ফৌজ
https://parstoday.ir/bn/news/world-i44830-চীনের_উত্তরে_গুরুত্বপূর্ণ_দুই_যুদ্ধমহড়ায়_নেমেছে_গণমুক্তি_ফৌজ
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির গণমুক্তি ফৌজের স্থল বাহিনী দু’টি গুরুত্বপূর্ণ যুদ্ধমহড়া শুরু করেছে। দেশটির উত্তরে এ মহড়া শুরু করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৬, ২০১৭ ০৭:২১ Asia/Dhaka
  • চীনের উত্তরে গুরুত্বপূর্ণ দুই যুদ্ধমহড়ায় নেমেছে গণমুক্তি ফৌজ

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির গণমুক্তি ফৌজের স্থল বাহিনী দু’টি গুরুত্বপূর্ণ যুদ্ধমহড়া শুরু করেছে। দেশটির উত্তরে এ মহড়া শুরু করা হয়েছে।

'ফায়ার ফোর্স ২০১৭' নামের ১০ দিনের যুদ্ধমহড়া বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। মহড়ায় বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো অংশ গ্রহণ করছে। মহড়ার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম গানসু প্রদেশের পুন মোতায়েন করার খবর দিয়েছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয় মহড়া চলছে চীনের ইনার মঙ্গোলিয়া স্বশাসিত অঞ্চলে।

সেনা ও সামরিক সরঞ্জাম দূরপাল্লায় পুনঃমোতায়েন সক্ষমতা যাচাই এবং নতুন রণকৌশলের পরীক্ষা করাই এই দুই যুদ্ধমহড়ার উদ্দেশ্য বলে জানান হয়।

এ ছাড়া, চলতি বছর চীনা বাহিনী নয়টি বড় ধরণের যুদ্ধমহড়ার পরিকল্পনা করেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৬