‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় আরো জোরদার করা হবে পাক-চীন সহযোগিতা’
https://parstoday.ir/bn/news/world-i45012-আফগানিস্তানে_শান্তি_প্রতিষ্ঠায়_আরো_জোরদার_করা_হবে_পাক_চীন_সহযোগিতা’
পাকিস্তান এবং চীন আফগানিস্তানে শান্তি ও সংহতি বিষয়ক চলমান সহযোগিতা আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, তিন প্রতিবেশী দেশের মধ্যে অর্থবহ তৎপরতাও বাড়ানো হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৭ ০৬:০০ Asia/Dhaka
  • তেহমিনা জানজুয়া এবং দেং সিজুন
    তেহমিনা জানজুয়া এবং দেং সিজুন

পাকিস্তান এবং চীন আফগানিস্তানে শান্তি ও সংহতি বিষয়ক চলমান সহযোগিতা আরো জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, তিন প্রতিবেশী দেশের মধ্যে অর্থবহ তৎপরতাও বাড়ানো হবে।

আফগানিস্তান বিষয়ক চীনের বিশেষ দূত দেং সিজুনের সঙ্গে পাক পররাষ্ট্র সচিব তেহমিনা জানজুয়ার  বৈঠকে এ সব সিদ্ধান্ত নেয়া হয় বলে পাকিস্তানের সরকারি বিবৃতিতে জানান হয়েছে।

এ ছাড়া, আফগানিস্তানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আঞ্চলিক এবং আন্তর্জাতিক তৎপরতা নিয়েও তারা আলোচনা করেন। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের প্রতিশ্রুতির প্রতি দৃঢ় সমর্থনের বিষয়টি আবারো জানায় বেইজিং।

দেং সিজুন বলেন, আফগান সংকটের কোনো সামরিক সমাধান নেই। আফগানিস্তানের নেতৃত্বে আফগানিস্তানের নিজস্ব শান্তি প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আফগান নীতি ঘোষণার পর এই প্রথম পাকিস্তান সফর করেন সিজুন। ট্রাম্পের কঠোর ভাষায় সমালোচনা করার পরই পাকিস্তানের প্রতি সমর্থন ঘোষণা করেছিল চীন।#

পার্সটুডে/মূসা রেজা/২৯