সীমান্ত বিরোধের মধ্যে বদল হলো চীনা গণমুক্তি ফৌজের কমান্ডার
https://parstoday.ir/bn/news/world-i45147-সীমান্ত_বিরোধের_মধ্যে_বদল_হলো_চীনা_গণমুক্তি_ফৌজের_কমান্ডার
চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএর নয়া কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল হান ওয়েইগুও। চীনের সঙ্গে ভারতসহ পূর্ব এবং দক্ষিণ চীন সাগরের প্রতিবেশী দেশগুলোর সীমান্ত বিরোধ চলার সময়ে শীর্ষ এ পদে রদবদল ঘটলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৭ ১০:২২ Asia/Dhaka
  • সীমান্ত বিরোধের মধ্যে বদল হলো চীনা গণমুক্তি ফৌজের কমান্ডার

চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএর নয়া কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল হান ওয়েইগুও। চীনের সঙ্গে ভারতসহ পূর্ব এবং দক্ষিণ চীন সাগরের প্রতিবেশী দেশগুলোর সীমান্ত বিরোধ চলার সময়ে শীর্ষ এ পদে রদবদল ঘটলো।

চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ(শুক্রবার) জানিয়েছে, জেনারেল লি জুওচেংয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি। গত জুলাইয়ের চীনের ইনার মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন নতুন সেনা কমান্ডার। পিএলএর ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিপিং।

১৯২৭ সালে চীনা সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী। চীনা সেনাবাহিনীকে আধুনিকায়নের বড় ধরণের  কর্মসূচি বাস্তবায়নের কাজ চলছে।#

পার্সটুডে/মূসা রেজা/১