পরমাণু সমঝোতা পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানাল চীন
https://parstoday.ir/bn/news/world-i45173-পরমাণু_সমঝোতা_পালনে_ইরানের_অঙ্গীকারকে_স্বাগত_জানাল_চীন
চীন, চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিও পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি সবপক্ষকে এ সমঝোতার আওতায় দায়িত্ব অব্যাহত ভাবে পালনেরও আহ্বান জানিয়েছে। জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রতিবেদনে উল্লেখ করার পর এ বক্তব্য দিল চীন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৭ ০৮:৪৫ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতা পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানাল চীন

চীন, চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিও পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে। পাশাপাশি সবপক্ষকে এ সমঝোতার আওতায় দায়িত্ব অব্যাহত ভাবে পালনেরও আহ্বান জানিয়েছে। জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রতিবেদনে উল্লেখ করার পর এ বক্তব্য দিল চীন।

আইএইএর সর্বশেষ প্রতিবেদনে জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি তুলে ধরা হয়েছে। জেসিপিও পালনের বিষয়টি নজরদারির দায়িত্ব রয়েছে এ বিশ্বসংস্থার ওপর।

নিয়মিত সংবাদ সম্মেলনে  চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি আইএইএর মহাপরিচালকের দেয়া প্রতিবেদনে আবারো নিশ্চিত করা হয়েছে। ইরান এবং আইএইএর তৎপরতাকে চীন স্বাগত জানায় বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, চীন প্রত্যাশা করছে জেসিপিও পালনের দায়িত্ব সবপক্ষ বজায় রাখবে। এ ছাড়া, আইএইএ নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে নিজ দায়িত্ব পালন করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

ইরানের সঙ্গে যে ছয় জাতিগোষ্ঠী জেসিপিও সই করেছিল তার মধ্যে আমেরিকাও ছিল। এ সত্ত্বেও ইরান জেসিপিও মানছে না বলে তুলে ধরার চেষ্টার কোনো ত্রুটি করছে না আমেরিকা। আর আর সে সময়ই প্রকাশিত হলো আইএইএর সর্বশেষ প্রতিবেদন।#

পার্সটুডে/মূসা রেজা/২