ভারতীয় সেনার গুলিতে প্রাণ দিল পাকিস্তানি ৫ বছরের মেয়ে শিশু
সেপ্টেম্বর ০২, ২০১৭ ১৯:৪৮ Asia/Dhaka
পাকিস্তানি একটি পাঁচ বছরের মেয়ে শিশু আজ(শনিবার) ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছে। নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত বিরোধপূর্ণ কাশ্মিরের অভিন্ন সীমান্তে এ ঘটনা ঘটেছে। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে গুলি করা হয়েছে বলে খবরে দাবি করা হয়।
পাকিস্তানি স্থানীয় সরকারের কর্মকর্তা তাহির মমতাজ বলেছেন বাড়ির বাইরে বাগানে খেলার সময়ে ভারতীয় সেনার ছোঁড়া একটি মাত্র গুলি ছোট মেয়েটির মাথা ভেদ করে চলে যায়। দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। আব্বাসাপুর সেক্টরের পোলাস গ্রামে এ ঘটনা ঘটেছে।
এতে বিক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ শোভাযাত্রা করেছে বলেও জানান তাহির মমতাজ।#
পার্সটুডে/মূসা রেজা/২
ট্যাগ