দ্বন্দ্ব বাড়ছেই: মার্কিন কূটনীতিক তলব করল রাশিয়া
-
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
রাশিয়া ও আমেরিকার মধ্যে কূটনৈতিক সংঘাত বেড়েই চলেছে। এর অংশ হিসেবে রাশিয়ায় নিযুক্ত একজন মার্কিন কূটনীতিককে নতুন করে তলব করেছে মস্কো। ওয়াশিংটনে রুশ বাণিজ্য মিশনে তল্লাশি চালানোর বিষয়ে আমেরিকা পরিকল্পনা করেছে বলে খবর বের হওয়ার পর মার্কিন ওই কূটনীতিককে তলব করল মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোয় মার্কিন দূতাবাসের ডেপুটি চীফ অব মিশন অ্যান্থনি এফ গডফ্রেকে তলব করা হয় এবং রুশ কূটনৈতিক মিশনে তল্লাশি চালানোর মতো বেআইনি পরিকল্পনা করার জন্য তার কাছে লিখিত প্রতিবাদলিপি হস্তান্তর করা হয়। মার্কিন এ পরিকল্পনাকে ‘নজিরবিহীন আগ্রাসী পদক্ষেপ’ বলে মন্তব্য করেছে মস্কো।
এর আগে, মার্কিন সরকার ওয়াশিংটন ও নিউ ইয়র্কে রুশ বাণিজ্য মিশন ২ সেপ্টেম্বরের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে। এরপর স্থাপনা দুটিতে মার্কিন বিশেষ বাহিনী তল্লাশি চালাতে যাচ্ছে। শুক্রবার রাশিয়া বলেছে, স্যান ফ্রান্সিসকোতে রুশ কন্স্যুলেট অফিসেও তল্লাসি চালানোর পরিকল্পনা করছে আমেরিকা।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২