আফগানিস্তানে বিয়ের উৎসবে ন্যাটোর বিমান হামলা: নিহত ২
https://parstoday.ir/bn/news/world-i45257-আফগানিস্তানে_বিয়ের_উৎসবে_ন্যাটোর_বিমান_হামলা_নিহত_২
আফগানিস্তানে এক বিয়ের উৎসবে ন্যাটোর বিমান হামলায় অন্তত ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ০৮:৩১ Asia/Dhaka
  • আফগানিস্তানে বিয়ের উৎসবে ন্যাটোর বিমান হামলা: নিহত ২

আফগানিস্তানে এক বিয়ের উৎসবে ন্যাটোর বিমান হামলায় অন্তত ২ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম।

স্থানীয় প্রথা অনুযায়ী অতিথিরা উৎসব পালনের অংশ হিসেবে ফাঁকা গুলি ছুঁড়তে শুরু করলে বিমান হামলা চালায় ন্যাটো ।  এ প্রদেশের কারাবাগ জেলায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। গুলি আওয়াজকে আক্রমণ হিসেবে ধরে নিয়ে পাল্টা হামলা চালায় ন্যাটো। কারাবাগের প্রশাসক এ ঘটনা নিশ্চিত করেছেন।

কোনো কোনো সংবাদ মাধ্যম এতে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে। আফগান পুলিশ এ ঘটনা তদন্ত শুরু করেছে।

পার্সটুডে/মূসা রেজা/৫