আমেরিকার আরো কূটনীতিক বহিষ্কারের অধিকার রাখে রাশিয়া: পুতিন
https://parstoday.ir/bn/news/world-i45291-আমেরিকার_আরো_কূটনীতিক_বহিষ্কারের_অধিকার_রাখে_রাশিয়া_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ আমেরিকার আরো কূটনীতিক বহিষ্কার করার অধিকার রাখে। আমেরিকার মাটিতে মার্কিন সরকার রাশিয়ার তিনটি বাণিজ্য মিশন বন্ধ করে দেয়ার পর পুতিন এ কথা বললেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৭ ২২:১২ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন
    ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ আমেরিকার আরো কূটনীতিক বহিষ্কার করার অধিকার রাখে। আমেরিকার মাটিতে মার্কিন সরকার রাশিয়ার তিনটি বাণিজ্য মিশন বন্ধ করে দেয়ার পর পুতিন এ কথা বললেন।

চীনের জিয়ামেন শহরে ব্রিক্স শীর্ষ সম্মেলেন শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন আরো বলেন, “মস্কোয় কতজন মার্কিন কূটনীতিক থাকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার আমরা রাখি। কিন্তু আমরা এখনই তা করছি না। অপেক্ষা করা যাক, দেখি ঘটনা কোন পর্যন্ত যায়।”

গত শনিবার ওয়াশিংটন রাশিয়ার তিনটি বাণিজ্য মিশনের দখল নিয়েছে। এ ঘটনায় জোরালো প্রতিবাদ জানিয়েছে মস্কো। এসব বাণিজ্য মিশনের দখল নেয়া সম্পর্কে প্রেসিডেন্ট পুতিন বলেন, তিনি তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমেরিকার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেবেন। রাশিয়ার সম্পদের অধিকার লঙ্ঘনের অভিযোগ এনে এ মামলা করা হবে। পুতিন বলেন, এর মাধ্যমে পরিষ্কার হবে এত প্রশংসিত মার্কিন আদালত কতটা স্বচ্ছ।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৬