মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করেই যাচ্ছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/world-i45333-মিয়ানমারের_কাছে_অস্ত্র_বিক্রি_করেই_যাচ্ছে_ইসরাইল
মিয়ানমারের সরকারি বাহিনী ও উগ্রবাদী বৌদ্ধরা রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাকাণ্ড ও বর্বর নির্যাতন অব্যাহত রাখার পরও দেশটির কাছে অস্ত্র বিক্রি চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৬, ২০১৭ ২২:৪৩ Asia/Dhaka
  • মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে ইসরাইলে তৈরি ট্যাংক
    মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে ইসরাইলে তৈরি ট্যাংক

মিয়ানমারের সরকারি বাহিনী ও উগ্রবাদী বৌদ্ধরা রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাকাণ্ড ও বর্বর নির্যাতন অব্যাহত রাখার পরও দেশটির কাছে অস্ত্র বিক্রি চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরাইল।

মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে একশ’র বেশি ট্যাংক, সামরিক জলযান এবং অন্য কয়েক রকমের অস্ত্র বিক্রি করেছে তেল আবিব। এছাড়া, ইসরাইলের টিএআর আইডিয়াল কনসেপ্টস কোম্পানি মিয়ানমারের স্পেশাল ফোর্সকে খোদ রাখাইন রাজ্যেই প্রশিক্ষণ দেয়ার সঙ্গে জড়িত রয়েছে। কোম্পানির ওয়েবসাইটে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে ইসরাইলি প্রশিক্ষকরা মিয়ানমারের সেনাদেরকে যুদ্ধ-কৌশল ও বিভিন্ন ধরনের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছে।

ইসরাইলি অস্ত্র এবং রোহিঙ্গা নির্যাতনের প্রতিকী চিত্র

এদিকে, মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি জানিয়ে মানবাধিকার কর্মীদের দায়ের করা পিটিশনের শুনানি হতে যাচ্ছে ইসরাইলের হাইকোর্টে। গত জানুয়ারি মাসে এ পিটিশন দায়ের করা হয়। কিন্তু ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় দাবি করছে, বিষয়টি নিয়ে হাইকোর্টের করার কিছু নেই কারণ অস্ত্র বিক্রির বিষয়টি সম্পূর্ণভাবে কূটনৈতিক ইস্যু। মিয়ানমারের সঙ্গে ইসরাইলের শক্তিশালী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।#      

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭