রোহিঙ্গা মুসলমানদের পরিত্যক্ত গ্রামে নতুন করে আগুন দেয়া হয়েছে
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের পরিত্যক্ত একটি গ্রামে নতুন করে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। মিয়ানমারের এ গ্রাম সফরকারী সাংবাদিকরা এ খবর দিয়েছেন।
এর আগে মিয়ানমার সরকার ভিত্তিহীন দাবি করেছিল যে রোহিঙ্গা মুসলমানরা নিজেরাই নিজেদের ঘরবাড়িতে আগুন দিয়েছে। নতুন করে আগুন দেয়ার ঘটনা ঘটায় সরকারের সে যুক্তিহীন হাস্যকর দাবিও মিথ্যা প্রমাণিত হলো।
মিয়ানমারে সরকারের আমন্ত্রণে ২৪ জনের বেশি উত্তরাঞ্চলীয় প্রদেশ রাখাইন সফর করছেন। গাওডু জারা গ্রামে গতকাল নতুন করে আগুন জ্বলতে দেখেছেন তারা।
এ ছাড়া, কোরআনসহ ইসলামি বই পুস্তকের ছেঁড়া পৃষ্ঠা মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখেছেন তারা। গ্রামের যে সব ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে তার মধ্যে একটি স্কুল ছিল। গ্রামটিতে পরিত্যক্ত অনেক হাঁস-মুরগি-গরু-ছাগল ও কুকুর ঘোরাফেরা করায় একটি ভুতুড়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মিয়ানমার সরকার এর আগে দাবি করেছিল, গ্রামে আগুন দেয়া এবং ধ্বংসলীলা চালানোর জন্য মুসলমানরাই দায়ী। কিন্তু সাংবাদিকরা তাদের পরিদর্শনের সময়ে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া পাঁচ গ্রামে নতুন করে আগুন ধরানোর জন্য কোনো মুসলমান দেখতে পাননি।#
পার্সটুডে/মূসা রেজা/৮