উ. কোরিয়ার পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে মারাত্মক সমস্যা বললেন গুতেরেস
সেপ্টেম্বর ১০, ২০১৭ ০৪:৩৭ Asia/Dhaka
-
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উত্তর কোরিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একে গত কয়েক বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে মারাত্মক সমস্যা হিসেবে অভিহিত করেছেন তিনি।
উত্তর কোরিয়ার হুমকির মুখে দেরি হয়ে যাওয়ার আগেই বিশ্ব যুক্তির পথ বেছে নেবে বলেও আশা করেন তিনি। পাশাপাশি উত্তর কোরিয়াকে পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান গুতেরেস।
যেকোনো মূল্যে নিরাপত্তা পরিষদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। সফল হতে পারে এমন কূটনৈতিক তৎপরতা একমাত্র নিরাপত্তা পরিষদই শুরু করতে পারে বলে উল্লেখ করেন অ্যান্তোনিও গুতেরেস।#
পার্সটুডে/মূসা রেজা/১০
ট্যাগ