সিরিয় বাহিনী দেশের ৮৫ শতাংশ অঞ্চল মুক্ত করেছে: রুশ সামরিক বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i45717-সিরিয়_বাহিনী_দেশের_৮৫_শতাংশ_অঞ্চল_মুক্ত_করেছে_রুশ_সামরিক_বাহিনী
রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলো কবল থেকে দেশটির ৮৫ শতাংশ অঞ্চল মুক্ত করতে পেরেছে। দামেস্কের আমন্ত্রণে মস্কো দেশটিতে সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর দু’বছরের মধ্যে এ বিজয় অর্জিত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০১৭ ১৯:২৭ Asia/Dhaka
  • সিরিয় বাহিনী দেশের ৮৫ শতাংশ অঞ্চল মুক্ত করেছে: রুশ সামরিক বাহিনী

রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, সিরিয়ার সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলো কবল থেকে দেশটির ৮৫ শতাংশ অঞ্চল মুক্ত করতে পেরেছে। দামেস্কের আমন্ত্রণে মস্কো দেশটিতে সন্ত্রাস বিরোধী অভিযান শুরুর দু’বছরের মধ্যে এ বিজয় অর্জিত হয়েছে।

সিরিয়ায় রুশ চিফ অব স্টাফ জেনারেল আলেকসান্দার লাপিন হামিমিম বিমান ঘাঁটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এ ঘাঁটি অবস্থিত। সিরিয় বাহিনীকে বাকি ১৫ শতাংশ অর্থাৎ প্রায় ২৭ হাজার কিলোমিটার এলাকাকে এখন সন্ত্রাসী মুক্ত করতে হবে বলেও জানান তিনি।

দেইর আয-যোরের বিরুদ্ধে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ আরোপিত প্রায় তিন বছরের অবরোধ ভেঙ্গেছে সিরিয়ার বাহিনী। দেশটির পূর্বাঞ্চলীয় নগরী মুক্ত করার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, শিগগিরই নগরী পুরোপুরি দায়েশ মুক্ত হবে।#

পার্সটুডে/মূসা রেজা/১২