ন্যাটোর উদ্বেগ উপেক্ষা করে রাশিয়ার যৌথ মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/world-i45843-ন্যাটোর_উদ্বেগ_উপেক্ষা_করে_রাশিয়ার_যৌথ_মহড়া_শুরু
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) 'জাপাদ' বা 'পশ্চিম-২০১৭' নামের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। মহড়ায় রাশিয়া এবং বেলারুশের ১২ হাজার ৭০০ সেনা অংশ নিচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৩:৪৪ Asia/Dhaka
  • ন্যাটোর উদ্বেগ উপেক্ষা করে রাশিয়ার যৌথ মহড়া শুরু

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) 'জাপাদ' বা 'পশ্চিম-২০১৭' নামের যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে। মহড়ায় রাশিয়া এবং বেলারুশের ১২ হাজার ৭০০ সেনা অংশ নিচ্ছে।

এর মধ্যে রাশিয়ার ৫,৫০০ এবং বেলারুশের ৭,২০০ সেনা অংশ রয়েছে। মহড়ায় ৭০টি বিমান এবং হেলিকপ্টার, ৬৮০টি সামরিক সরঞ্জাম, ২৫০টি ট্যাংক, ১০টি যুদ্ধজাহাজ এবং ২০০ কামান অংশ নিচ্ছে।

কয়েকটি ন্যাটো দেশ এবং ইউক্রেন এ মহড়া  নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। মহড়ায় লক্ষাধিক সেনা অংশ নেবে বলে গত সপ্তাহে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ভন ডার লিয়েন দাবি করেছিলেন। কিন্তু রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সে বক্তব্য সরাসরি নাকচ করে দিয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৪