যুদ্ধবিরতি লঙ্ঘন: ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i45851-যুদ্ধবিরতি_লঙ্ঘন_ভারতীয়_রাষ্ট্রদূতকে_তলব_করল_পাকিস্তান
পাকিস্তানে নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনারকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হওয়ার একদিন পর উপ হাইকমিশনার জেপি সিংকে তলব করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ১৪:৫৮ Asia/Dhaka
  • যুদ্ধবিরতি লঙ্ঘন: ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান

পাকিস্তানে নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনারকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুই বেসামরিক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হওয়ার একদিন পর উপ হাইকমিশনার জেপি সিংকে তলব করা হয়।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জেপি সিংকে তলব করেছেন সার্ক এবং দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ড. মোহাম্মদ ফয়সাল। কাশ্মিরের পুখলিয়ান সীমান্তে গতকালের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার নিন্দা জানান তিনি। এ সময় ভারতীয় বাহিনীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এছাড়া, চলতি বছরের এ পর্যন্ত এলওসিতে ভারত সাতশ' বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেছেন ড. মোহাম্মাদ ফয়সাল।

সম্প্রতি বেশ কয়েক দফা  ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদ করেছে পাকিস্তান।#

পার্সটুডে/মূসা রেজা/১৪