বিস্ফোরক সংক্রান্ত প্রশিক্ষণে বিস্ফোরণ: মার্কিন ১ কমান্ডো নিহত, আহত ৭
https://parstoday.ir/bn/news/world-i45881-বিস্ফোরক_সংক্রান্ত_প্রশিক্ষণে_বিস্ফোরণ_মার্কিন_১_কমান্ডো_নিহত_আহত_৭
আমেরিকার ফোর্ট ব্রাগ সামরিক কেন্দ্রে বিস্ফোরক সংক্রান্ত প্রশিক্ষণ চলাকালে অন্তত এক মার্কিন কমান্ডো নিহত এবং অপর সাতজন আহত হয়েছে। আহতের সংখ্যা প্রথমে ১৫ বলা হলেও পরে তা কমিয়ে আটে নিয়ে আসা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০১৭ ০৬:৪৭ Asia/Dhaka
  • বিস্ফোরক সংক্রান্ত প্রশিক্ষণে বিস্ফোরণ: মার্কিন ১ কমান্ডো নিহত, আহত ৭

আমেরিকার ফোর্ট ব্রাগ সামরিক কেন্দ্রে বিস্ফোরক সংক্রান্ত প্রশিক্ষণ চলাকালে অন্তত এক মার্কিন কমান্ডো নিহত এবং অপর সাতজন আহত হয়েছে। আহতের সংখ্যা প্রথমে ১৫ বলা হলেও পরে তা কমিয়ে আটে নিয়ে আসা হয়েছে।

গতকাল এ ঘটনা ঘটেছে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন আর্মি স্পেশাল অপারেশন্স কমান্ড। বিবৃতিতে নিহত সেনার নাম ও পদবী উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এ মৃত্যুর তদন্ত চলছে।

অবশ্য, প্রথমে বলা হয়েছিল, বিস্ফোরক নিয়ে প্রশিক্ষণ চলাকালে ১৫ সেনা আহত হয়েছে। পরে এ সংখ্যা কমিয়ে আট জনে নিয়ে আসা হয়। আহত সব সেনাকে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহত এক কমান্ডো মারা যায় বলে জানানো হলেও বাকি সাত জনের অবস্থা সম্পর্কে কিছু জানানো হয়নি।

স্থানীয় সংবাদ মাধ্যমে বিস্ফোরণ ঘটার কথা বলা হয়েছে। কিন্তু কোনো সেনা কর্মকর্তা তা নিশ্চিত করেননি।

এদিকে, ক্যালিফোর্নিয়ার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালে উভচর গাড়ি উল্টে আগুন ধরে ১৫ মেরিন সেনা আহত হওয়ার মাত্র একদিনের মধ্যেই নতুন করে হতাহতে ঘটনা ঘটল।#

পার্সটুডে/মূসা রেজা/১৫