পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় মার্কিন ড্রোন হামলা: নিহত ৩
https://parstoday.ir/bn/news/world-i45951-পাকিস্তানের_আফগান_সীমান্তবর্তী_এলাকায়_মার্কিন_ড্রোন_হামলা_নিহত_৩
মার্কিন চালকহীন বিমান বা ড্রোন হামলায় পাকিস্তানের অন্তত ৩ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির উপজাতি অধ্যুষিত খুরররম এজেন্সিতে এ হামলা চালানো হয়। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর এই প্রথম হামলা হলো।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ০৭:০৯ Asia/Dhaka
  • পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় মার্কিন ড্রোন  হামলা: নিহত ৩

মার্কিন চালকহীন বিমান বা ড্রোন হামলায় পাকিস্তানের অন্তত ৩ ব্যক্তি নিহত হয়েছে। দেশটির উপজাতি অধ্যুষিত খুরররম এজেন্সিতে এ হামলা চালানো হয়। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার পর এই প্রথম হামলা হলো।

খুররম এজেন্সির দূরবর্তী গ্রাম ঘুর ঘোরিতে এ হামলা চালানো হয়েছিল। পাঁচ আফগান তালেবান সমাবেশে হামলা চালানোর দাবি করা হয়। খুররম এজেন্সির পদস্থ এক সরকারি কর্মকর্তা বলেন, মার্কিন ড্রোন থেকে দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা করা  হয়। হামলায় তিন জন নিহত এবং দুই জন আহত হয়েছে।

হতাহতের পরিচয় জানা যায় নি। ওই এলাকার মধ্যপর্যায়ের দুই সরকারি কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হামলায় চত্বরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বলে জানান তারা। এর আগে মার্চ এবং এপ্রিলে পাকিস্তানে আরো দুদফা ড্রোন হামলা হয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৬