পিয়ংইয়ংয়ের পরমাণু পরীক্ষা বন্ধ না হলে সামরিক ব্যবস্থা নেয়া হবে: আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i45961-পিয়ংইয়ংয়ের_পরমাণু_পরীক্ষা_বন্ধ_না_হলে_সামরিক_ব্যবস্থা_নেয়া_হবে_আমেরিকা
মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নতুন নিষেধাজ্ঞা যদি উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেয়ার কথা ভাববে ওয়াশিংটন। দু'সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০১৭ ১১:২৬ Asia/Dhaka
  • জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার
    জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার

মার্কিন যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নতুন নিষেধাজ্ঞা যদি উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেয়ার কথা ভাববে ওয়াশিংটন। দু'সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার সাংবাদিকের এ কথা বলেছেন।  তারা বলেন, জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা কার্যকর হতে সময় লাগবে। এ সময় শেষ হওয়ার পর আমেরিকা সামরিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভাবনা-চিন্তা করবে।

হ্যালি বলেন, উত্তর কোরিয়ার বিষয়টি শিগগিরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাথিসের বিষয়ে পরিণত হবে।#

পার্সটুডে/মূসা রেজা/১৬